বান্ধবীর আদুরে কামড়ে প্রাণ হারাল কিশোর


বান্ধবীর কামড়ে প্রাণ হারালেন এক কিশোর। মাত্র ১৭ বছরের ছেলেটি সহ্য করতে পারলেন না ২৪ বছরের বান্ধবীর আদুরে-কামড়।
সুখের মুহূর্তটা এভাবে প্রাণঘাতী হতে পারে সেটা কেউই ভাবতে পারেনি। বান্ধবীর সঙ্গে ডিনার সারার পরে আদর খেতে গিয়েই বিপদ। ব্রিটেনের সংবাদপত্র ‘মিররে’ প্রকাশিত খবর অনুসারে মেক্সিকোর ১৭ বছরের কিশোর ম্যাকিয়াস গোনজালেজ ডিনার টেবিলেই মারা যান।
পরিবারের অন্যান্যদের সামনেই বান্ধবীকে পাশে বসিয়ে ডিনার সারেন ওই কিশোর। এর পরে টেবিলেই খিঁচুনি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।
চিকিৎসকদের বক্তব্য, বান্ধবীর কামড়ের সময়ে ওই কিশোরের গলায় রক্ত জমাট বেঁধে যায়। আর জমাট রক্ত ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাক হয়।
তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই কিশোর। এরপরে ওই কিশোরের পরিবার মেয়েটিকে মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ তোলে। যদিও ঘটনার আকস্মিকতায় সকলে যখন চিন্তিত সেই সময়ে মেয়েটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













