বান্ধবীর থেকে টাকা ফেরৎ পেতে মামলা


তখন সম্পর্ক ছিল। সুখের দিন ছিল। মানিব্যাগ, ব্যাংক ব্যালান্সের কথা খেয়াল ছিল না। প্রেমিকাকে খুশি করতে একের পর এক দামী গিফ্ট। রেস্তরাঁয় ডিনার, বাইরে ঘুরতে যাওয়া। সবই ছিল। কিন্তু, সম্পর্ক কাটতেই হল বিপদ। তখনই খেয়াল পড়ল ‘টাকার’ কথা। যার জেরে প্রাক্তন প্রেমিকাকে সটান হাজির করলেন আদালতে। অভিযোগ, ‘তুমি আমার অনেক টাকা খরচা করিয়েছ। ফেরত দাও।’ কিন্তু প্রশ্ন, কত টাকা?
৬০০ ডলার। ঘটনাটি রাশিয়ার। প্রেমিকা নিনা জুগারসকায়া জানিয়েছেন, প্রথম প্রথম সবকিছু ভালোই চলছিল। কিন্তু, সম্পর্ক কাটতেই হল বিপদ। নিনার পাল্টা অভিযোগ, তার প্রাক্তন আইনজীবী বয়ফ্রেন্ডের মানসিক সমস্যা রয়েছে। আর সেটা বোঝার পরই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এর কদিন পরই বাড়িতে আসে আদালতের সমন। যেখানে তার বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয়েছে। বলা হয়েছে, তার পেছনে খরচা করা সব টাকা নিনাকে ফিরিয়ে দিতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













