বাল্যবিয়ের দায়ে কাজীসহ ৫ পরিবারের ৯ জনের কারাদন্ড প্রদান !


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজীসহ সেই ৫ পরিবারের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধূরী রওশন ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে কাজী হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের আজিজুল হকের স্ত্রী জরিনা খাতুন (৪০), ফতেপুর ঘোষপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৩৮), পুরান্দপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও তার ছেলে ওমর ফারুক (২৩), একই গ্রামের নূর ইসলাম (৪৫), ফতেপুর গ্রামের শিখা খাতুন (৪০) ও ঢাকা জেলার ফকির মণ্ডলের ছেলে পলাশ হোসেনসহ (২৪) ৯ জন।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন ইসলাম জানান, মহেশপুর উপজেলায় একই দিনে ৫টি পরিবার বাল্যবিয়ের আয়োজন করা হয়।
পত্রিকায় প্রকাশিত এমন খবরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদেরকে ১৫ দিন ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। গতকাল ঈদের ছুটিতে মহেশপুরে বাল্যবিয়ের ধুম শিরোনামে খবর প্রকাশিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













