বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু সোমবার থেকে
ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সোমবার থেকে। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঈদের অগ্রিম টিকিট আগামী সোমবার থেকে বিক্রি শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বাসমালিক সমিতিগুলো জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রায় সব বড় বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে। তবে বাস মালিকদের একাধিক সংগঠন থাকায় সবাই একসঙ্গে অগ্রিম টিকিট বিক্রি করে না। বড় কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করে। মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে যেসব বাস ছেড়ে যায়, সেগুলোর বেশির ভাগেরই অগ্রিম টিকিট বিক্রি করা হয় না।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













