বাসে চড়ে বাসায় ফিরলেন সৈয়দ আশরাফ


জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রাজধানী ঢাকায় বাসে চড়েছেন। তিনি আজ মঙ্গলবার মতিঝিল থেকে বাসে চড়ে মিন্টু রোডের বাসায় ফেরেন। আজ মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের ২৮টি গাড়ি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি গাড়ি চালককে বলেন ‘অনেকদিন দেশে বাসে চড়ি না, আমি বাসে চড়েই বাসায় ফিরতে চাই। আমাকে একটু এগিয়ে দেন। ‘ এরপর ওই বাস তাকে বাসায় পৌঁছে দিয়েছে। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারসহ সংশ্লিষ্টরা বাসে উপস্থিত ছিলেন।
শিরীন আখতার কালের কণ্ঠকে বলেন, প্রতিদিন ১০ হাজার সরকারি কর্মচারিকে আমরা সাভার, গাজীপুর, নারায়নঞ্জ, নরসিংদী থেকে সচিবালয়সহ রাজধানীর কয়েকটি অফিসে আনা নেওয়া করি। এসব বাসের মধ্যে ২৮টি বাস প্রতিস্থাপন করা হয়েছে। পুরনো জরাজীর্ণ বাস তুলে দিয়ে নতুন বাস নামানো হয়েছে। সেই ২৮টি বাসই উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী। উদ্বোধন শেষে তিনি বাসে চড়েই বাসায় ফেরেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













