বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়ছে রহস্য, রাতে শাকিলের সাথে হোটেলে ছিলেন এক বন্ধু !

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় গুলশান দুই নম্বরে সামদাদো নামের জাপানি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় রেস্তোঁরার ম্যানেজার বাবলুসহ সাত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সামদাদো রেস্টুরেন্টের কর্মচারীদের শাকিলের মৃত্যুর বিষয়ে জানার জন্য পৃথক পৃথকভাবে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে ।

মঙ্গলবার দুপুরে গুলশানের সামদদো জাপানি রেস্তোঁরা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে রেস্তোঁরাটি সাময়িক বন্ধ ঘোষণা করে পুলিশ। বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সিআইডির ৪ টি দল ঘটনাস্থল আলামত সংগ্রহ করে ।

এ প্রসঙ্গে গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা সাময়িকভাবে সামদাদো রেস্তোঁরাটি বন্ধ রেখেছি। পুলিশ এখন এর নিয়ন্ত্রণ নিয়েছে।এ ঘটনায় রেস্তোঁরার ম্যানেজার বাবলুসহ সাতজনকে আটক করে আলাদাভাবে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামদোদো’র কয়েকজন কর্মীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, আগের দিন রোববার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবুল হক শাকিল এখানে আসেন। সঙ্গে তার এক বন্ধুও ছিল। ডিনারের পর বন্ধু চলে গেলেও শাকিল সামদোদো রেস্তোরাঁতেই থেকে যান। মাঝেমধ্যেই সেখানে তিনি রাত্রিযাপন করতেন। দুপুরে রেস্তোঁরার কর্মীরা তাকে ঘুম থেকে ডেকে তুলতে দরোজায় বহুবার নক করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ভেতর থেকে আটকানো দরোজার লক ভেঙে শাকিলের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। পরে বলা হয় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।”

পুলিশের একটি সূত্র জানায়, রোববার রাতে মাহবুবুল হক শাকিলের সঙ্গে থাকা এক বন্ধুর বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে সেই বন্ধুকে চিহ্নিত করা এবং তিনি কতক্ষণ শাকিলের সঙ্গে ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে শাকিলের মৃত্যু রহস্য নিয়ে এ মুহূর্তে ময়নাতদন্ত শেষ হওয়ার আগে এবং পুলিশের তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি সূত্রটি।

পুলিশের অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামদাদো রেস্তোয়ায় আবাসিকভাবে থাকার কোনো নিয়ম নেই। তবে মাহবুবুল হক শাকিল প্রায় সময়ই এখানে রাতে অবস্থান করতেন। এখানে তার নেতাকর্মী থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ