বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়ানো হয়েছে শ্যামল কান্তির নিরাপত্তা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।

তিনি বলেন, আগেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার পর আমরা নিরাপত্তা আরো বাড়িয়েছি। আমরা তার সুরক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ সদস্যরা হাসপাতালে ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। তবে হুমকির বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেননি।

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুর থেকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি পেইজে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রকাশ করা হয়।

গত ১৩ মে ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে ওঠবস করান জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি শ্যামল কান্তিকে বরখাস্ত করে। এর একদিন পর সরকারের গঠিত কমিটির তদন্তের পর শিক্ষামন্ত্রী ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে দিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্বপদে বহাল রাখার ঘোষণা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ