বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্বোধন
আঙুলের ছাপ পদ্ধতিতে (বায়োমেট্রিক) সিম নিবন্ধন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজেই আঙুলের ছাপ দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জয়।
তিনি বলেন, আমার খুব ভালো লাগছে এই ভেবে যে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়।
১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্পসংস্থা। সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম চলবে। এরপরও যারা নিবন্ধনের বাইরে থাকবে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













