বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির অফিস গণতন্ত্রের নয়, মানুষ পুড়িয়ে মারার প্রতীক : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গুলশান কার্যালয় গণতন্ত্রের নয় বরং দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে মারার প্রতীক।

তিনি বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুলশান কার্যালয়কে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অথচ এই কার্যালয় থেকেই সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দেয়া হয়েছিল। সেসময় দীর্ঘ ৯৩ দিন ধরে এ কার্যালয়ে বসেই বেগম খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন।’

তিনি বলেন, বিএনপির এই কার্যালয়ে আরো অনেক আগে তল্লাশী চালানোর দরকার ছিল। সরকার আদালতের নির্দেশ নিয়ে অনেক দেরীতে হলেও অভিযান চালিয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা এ আলোচনা সভার আয়োজন করে।

‘দল গুছিয়ে মাঠে নামবেন খালেদা জিয়া’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, বিএনপির দল গোছানোর কার্যক্রম দেশের মানুষ ভালোভাবেই দেখতে পাচ্ছে। কেননা বিএনপি যেখানেই কোনো সভা-সমাবেশ করতে যাচ্ছে সেখানেই তারা মারামারি করছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে হত্যা করায় দেশের জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। আবার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্ঠা করলে দেশের মানুষ এবার তাদের ‘ডাবল লালকার্ড’ দেখাবে।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নাভানা আক্তার এমপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নত আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন টয়েল প্রমূখ।

সূত্র : বাসস

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী