বিএনপি’র আয়ুস্কাল শেষ, ভাঙ্গন নিশ্চিত: নৌমন্ত্রী


মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলের সাথে সম্পর্ক ছিন্ন করায় বিএনপি’র ভাঙ্গন নিশ্চিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকাল ১১টার দিকে মাদারীপুর শহরের লেকেরপাড়ে অবস্থিত চৌধুরী ক্লিনিকের লিফট উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, যে কোন দলের ঐক্য ঘটলে সেটা আর্দশবিহীন হতে পারে না। বিএনপি-জামায়াত ৭১ এর খুনি। তাদের একাত্ত্বতা থাকার কোন কারণ নেই। বঙ্গবন্ধুকে হ্ত্যার মধ্যে দিয়ে বিএনপি’র দল প্রতিষ্ঠিত হওয়ায়, তাদের ভাঙ্গন হবে। ২০ দল যার যার স্বার্থ নিয়ে একত্রিত হয়েছিল। কিন্তু তাদের আয়ুস্কাল শেষ হয়ে গেছে।
এরপর মন্ত্রী লেকের সৌন্দয্য বর্ধনের কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মোল্ল্যা, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













