বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কর্মকাণ্ড অন্তহীন ষড়যন্ত্র

বিএনপির সব কর্মকাণ্ড অন্তহীন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে সোমবার বিকালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গুলিস্তানে আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ আয়োজিত দলের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানের সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার প্রার্থী না হওয়ার বিষয়ে হানিফ বলেন, ‘গেল নির্বাচনের আগে বিএনপি নেতা তৈমুরকে দল থেকে হঠাৎ বলা হলো নির্বাচন প্রত্যাহার করতে। তখন মন খারাপ করে তিনি বলেছিলেন কুরবানির গরুকেও মানুষ গোসল করার সময় দেয়, আমাকে তো তাও দেয়া হলো না। সম্ভবত সে কারণেই এ বছর সিটি নির্বাচনে তিনি প্রার্থী হলেন না। এটাই প্রমাণ করে তারা শুধু অন্য দলের নয় নিজ দলের নেতাদেরও কুরবানি দিয়ে দেয়।’

বিএনপির সব কর্মকাণ্ডকে অন্তহীন ষড়যন্ত্র আখ্যা দিয়ে হানিফ বলেন, ‘আজও বাংলাদেশে বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে কাজ করছে। সে কারণেই তাদের কোনো কাজ রাষ্ট্রের মঙ্গলের কথা ভেবে করা হয় না। এক অন্তহীন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা পথ চলছে।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি হাবিবুর রহমানসহ উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী