বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কাউন্সিল ১৯ মার্চ হতে পারে : হান্নান শাহ

চলতি বছরের ১৯ মার্চ বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল হতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা এ কথা জানান।

হান্নান শাহ আরো বলেন, ‘আমি যতটুকু জানি, একটা তারিখ মোটামুটি ঠিক হয়েছে : ১৯ মার্চ, ২০১৬। সেই কাউন্সিলকে সফল করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে ক্ষমতাসীনরা এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর উৎপীড়নের পাঁয়তারা করছে।

তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী মাজারে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় হান্নান শাহ সাংবাদিকদের বলেন, বিএনপিকে মামলা দিতে নতুন পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা।

হান্নান শাহ বলেন, ‘রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধের দোহাই এবং বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতাকর্মীদের নতুনভাবে উৎপীড়ন এবং অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাঁয়তারা করছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী