বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, আটক ২


রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে নয়া পল্টন এলাকায় বিএনপির কার্যালয় ও এর আশপাশের বিভিন্ন অলিগলিতে প্রচুর পারমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির অফিস এলাকা থেকে মহিলা দলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
কার্যালয়ের সামনে পুলিশের সাঁজোয়া যান, রায়ট কার, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। অফিসের সামনেরর ফুটপাত দিয়ে সাধারনের চলাচলেও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীরা। তবে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের কয়েকজন ছাড়া আর কাউকে অফিসে আসতে দেখা যায়নি।
উল্লেখ্য ৭ নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু অনুমতি পায়নি তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













