মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির চেয়ারম্যানসহ দুই পদে নির্বাচন ১৯ মার্চ

বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে দলটি।

সোমবার বেলা ১১টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন পরিচালনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৪ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। ১৯ মার্চ এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষনার সময় জমির উদ্দিন সরকার বলেন, ‘এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকবে পারবেন। এই দুই পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। এছাড়া তাকে অবশ্যই দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।’

নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ যদি না চান তাহলে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। এজন্য এই দুই পদে নির্বাচন ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সরকারের সহযোগিতা চান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী