বিএনপির নতুন নাম বাংলাদেশ নালিশ পার্টি : ওবায়দুল কাদের
গত সাত বছর থেকে দেখে আসছি বিএনপির আন্দোলন, কর্মসূচি, রাজনীতি প্রেস ব্রিফিং এর মধ্যে সীমাবদ্ধ। প্রেস ব্রিফিং করে তারা যা করে তাতে বিএনপির একটা নতুন নাম রাখা যায় বাংলাদেশ নালিশ পার্টি।
আজ ধানমন্ডির আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের উপ-কমিটির এক আলোচনা সভায় এসব কথা বলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির শক্তি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আওয়ামীগের কাছে এই মুহূর্তে প্রতিপক্ষ হিসেবে তেমন কোন সবল কোন পার্টি না। যাকে মোকাবেলা করা আমাদের জন্য বিশেষ কোন বিষয় না।
এখন বিরোধী দল বলে কোন শক্তি নেই উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের কোন শক্তি নেই বলে যে আওয়ামীলীগের কোন কাজ নেই তা নয় এসময়ের আমাদের অভিন্ন শত্রু এবং বিপদ হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এ অভিন্ন বিপদ মোকাবেলায় অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। জনগনকে সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে সাম্প্রদায়িক উগ্রবাদ কে রুখতে হবে।
এসময় তিনি দলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সরকার থেকে আওয়ামীলীগ নয় বরং আওয়ামীলীগ থেকে সরকার। আওয়ামীলীগ হল দলের শিকড় আর সেখান থেকে সরকার। সরকার সাময়ীক, আজ আছে কাল নাও থাকতে পারে, সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে, নির্বাচনে না জিততে পারলে সরকার চলে যাবে কিন্তু আওয়ামীলীগ চিরস্থায়ী। দল ক্ষমতায় আসলে কেন দলের কর্মীরা দুর্বল হয়ে যায়?
এসময় তিনি, আগামী ৩০ শে মে এর মধ্যে উপ-কমিটির সহ-সম্পাদক পদের জন্য আগ্রহী ব্যাক্তিদের সিভি জমা দিতে বলেন
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













