মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপির মদদে জঙ্গিগোষ্ঠী হামলা করেছে’

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপির মদদপ্রাপ্ত সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী হামলাগুলো পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রবিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রকাশক-ব্লগারদের ওপরে হামলা ও হত্যা, বিদেশি নাগরিক হত্যা এবং তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একই সূত্রে গাঁথা ঘটনা প্রবাহ।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে অনেক সাম্প্রদায়িক দল আছে যারা মুক্তমনা লেখনীতে বিশ্বাসী নয়। আর এরাই মুক্তমনা ব্লগার এবং প্রকাশকদের হত্যা করছে।

সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএনপির এমন বিবৃতির জবাবে হাছান মাহমুদ বলেন, এমন বক্তব্য দেয়ার জন্যই গত কয়েক সপ্তাহ ধরে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে।

এসময় তিনি দেশের সকল মানুষকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ হাওয়ার আহ্বান জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী