বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির সঙ্গে নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে হবে: ইনু

জামায়াত যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির সঙ্গে নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে হবে। আগে বিএনপিকে জামায়াত, রাজাকার ও জঙ্গী ছাড়তে হবে। কারণ তাদের নিয়ে নিয়ে গণতন্ত্র মজবুত করা যাবে না।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক প্রক্রিয়া এগোবে, সেই প্রক্রিয়াতে জামায়াত যেন অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।’

এসময় তথ্যমন্ত্রী বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ায় অনির্বাচিত সরকার গঠনের অবকাশ বাংলাদেশে আর নেই। সুতরাং নির্বাচনকালীন সরকার কী কাজ করলে নির্বাচন ভালো হবে সে ব্যাপারে পরামর্শ নেয়া যেতে পারে।

‘বিএনপি নেতৃবৃন্দের অনির্বাচিত অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভণ্ডুল করার প্রস্তাব, এটি দেশে সাংবিধানিক সংকট তৈরির প্রস্তাব’ যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা প্রশাসক জহির রায়হান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী