মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়। রাজাকার-জামাতের সহায়তায় বিএনপি এ দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চেয়েছিল। তাই খালেদা জিয়া যতদিন জামায়াতের সাথে থাকবে, ততদিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে। আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা জাসদ আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশে এখন গুপ্ত হত্যার নাটক শুরু করেছে, কিছুদিন আগে আগুন যুদ্ধ শুরু হয়েছিল। সকলকে ঐক্যবদ্ধ হয়ে গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মদদদাতা বিএনপির রাজনীতিকে বর্জন করার আহ্বানও জানান তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৭ বছরে বাংলাদেশে বিস্ময়কর উন্নতি হয়েছে। এ উন্নয়নের সুফল যাতে সকলে পায় এবং উন্নয়নের সুষম বন্টন যাতে হয় তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।

গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জাসদ সাধারন সম্পাদক সাইফুর রহমান আছাব চৌধুরী, সহ-সভাপতি স ম বাবুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সদর থানা জাসদ সভাপতি শেখ মহব্বত ই এলাহী, সংকর দাস।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী