বিএনপি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চায়


গুলশানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রিত মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকানঘর ভস্মীভূত এবং মার্কেটটি ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত হয়েছি।
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের প্রতি গভীর সমবেদনা, সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, এ ঘটনায় যে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।
বিএনপি মহাসচিব অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সাহায্য-সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













