বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপি এখন আগের অবস্থানে নেই, জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ বিএনপি এখন আগের অবস্থানে নেই। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। সে কারণে মানুষ জাতীয় পার্টিতে যোগদান করতে চায়।

শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এইচ এম এরশাদ এ কথা বলেন। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাট জেলার কয়েকজন নেতা–কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি গঠনে অনুসন্ধান কমিটিতে যারা এসেছেন, তারা সম্মানিত ব্যক্তি বলে মন্তব্য করে এরশাদ বলেন, ‘আশা করি, তারা সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবেন। নতুন নির্বাচন কমিশন বিগত নির্বাচন কমিশনের মতো হবে না।’

এস এম ফয়সাল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী