বিএনপি-জামায়াতই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক


বিএনপি-জামায়াতই জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও জঙ্গিদের অর্থ জোগানদাতাদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দলের অবস্থা শোচনীয় দেখে এখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টাপাল্টা কথা বলছেন। এ সময় তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
দেশে জঙ্গিদের আশ্রয়দাতাদের কোনো স্থান নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













