বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের খণ্ডচিত্র’ প্রদর্শনী করবে আ’লীগ


বহুল আলোচিত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে বিএনপি-জামায়াতের আন্দোলনে সৃষ্ট ‘নৈরাজ্যের’ খণ্ডচিত্র প্রদর্শন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনের তৃতীয় বছরে এসে দুই দিনব্যাপী এ আয়োজন করছে দলটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ।
রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন করা হবে ১৬ ও ১৭ জানুয়ারি।
রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এর আয়োজন করা হবে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













