বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি-জামায়াতের ৪০ নেতা-কর্মী গ্রেপ্তার

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সদরসহ নয়টি উপজেলায় এই অভিযান চালায়।

এসব নেতা-কর্মীর মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মওলানা সোহরাব হোসেন, মধুখালী পৌর জামায়াতের আমির লিয়াকত বিশ্বাস, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান, বাগাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওলেমান চৌধুরী প্রমুখ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হয়। এতে পুলিশের সঙ্গে র‍্যাব ও বিজিবির সদস্যরাও অংশ নেন। ফরিদপুর শহরসহ নয়টি উপজেলা থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক। তিনি তাঁদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন।

অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি করে জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা বদরুদ্দিন বলেন, সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী