শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিএনপি-জামায়াত গণতন্ত্রের ঘরে বিষধর সাপ’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি-জামায়াত জোটকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে বলেছেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রের ঘরে বিষধর সাপ। এদে জনগণ আর কখনোই ক্ষমতায় আনবে না।

শনিবার দুপুর ফেনীর মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে পাখির মতো মেরে। তারা দেশকে রসাতলে নিয়ে যাচ্ছিলো। কিন্তু সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বাধীনতা বিরোধীদের বিচার করছে, সেই সাথে জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে।

মন্ত্রী আরো বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকদের নির্বাচিত করতে হবে। নগরকে আগুন সন্ত্রাস থেকে রক্ষা করার দায়িত্ব সে নগরের নাগরিকদের। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট টানা ৯৩ দিন দেশে সন্ত্রাস করেছিল। ওরা পাকিস্তানিদের দোসর।

ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন- দলের কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল, কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওকত, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী