সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের জন্য বড় বাঁধা, তারা ভয়কে জয় করতে পারে না বলে নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে। বড় দলের বড় সাহস না থাকলে দল সংকুচিত হয়ে যায়। বর্তমানে বিএনপি এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজ শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেডের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে দলীয় প্রতিকে ভোট দেওয়ার কারণে বিএনপি এখন ইউনিয়ন পর্যায়েও ধানের শীষ প্রতিক নিয়ে ভোট করছে এ জন্য আমাদের প্রধানমন্ত্রীকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত।

সেতুমন্ত্রী বলেন, এই ফিসফিড প্রতিষ্ঠার ফলে এই এলাকার ৩০০ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি জাতীয় পুষ্টিতে বিরাট অবদান রাখবে। বেসরকারী এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করে দেশকে আরও এগিযে নিতে ব্যবসায়ীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়াম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক ডাক্তার জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আখতার হোসেন ফয়সল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী