‘বিএনপি নেতা আসলাম চৌধুরীর সহযোগীদেরও খুঁজে বের করা হবে’


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি বিএনপি নেতা আসলাম চৌধুরীর সহযোগীদেরও খুঁজে বের করা হবে।
তিনি শনিবার দুপুরে বরিশালের সার্কেট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীর মহিপুরে নতুন থানা উদ্বোধন করেন।
অতীতের যে কোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফৌজদারি কার্যক্রমে ৫৪ ধারা যতটুকু পারমিট করে সেটুকু আমরা করছি। এ ব্যাপারে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা অবশ্যই পালন করতে হবে।
বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যাস সাইদুর রহমান রিন্টুসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













