বিএনপি ফাঁদে পড়ে ভারতকে প্রণাম করছে : হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বগা ফাঁন্দে পড়লে কান্দে তেমনি বিএনপি ফাঁদে পড়েছে। বিএনপির অভিনন্দন এবং নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করা বগা ফাঁদে পড়ে কাঁদার মতো। বিএনপি আসলে ভারতমুখী নয়। বিএনপি ফাঁদে পড়েছে। বিএনপি এখন নিজেকে রক্ষা করার জন্য আরও অনেকের পায়ে ছুয়ে প্রণাম করবে। এতে কোন লাভ হবে না।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যারা রাজনীতির নামে আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা মানুষের কাছে আতঙ্ক। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তারা রাজনীতিতে বেকায়দায় থাকলেও ষড়যন্ত্রে সব সময় সোচ্চার থাকে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিজেপি প্রধানের সঙ্গে যতই কথা বলেন আপনারা আন্তর্জাতিক ভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। আন্তর্জাতিক ভাবে প্রতারক দলে রূপান্তরিত হয়েছেন। যতই দেখা করুন, অনুনয়-বিনয় করুন কোন লাভ হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













