রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি সংগঠিতভাবে শক্তিশালী নয় : গয়েশ্বর

আমি বলব না আমাদের বিএনপি শক্তিশালী নয়। শক্তিশালী অবশ্যই, কিন্তু সংগঠিতভাবে শক্তিশালী নয়।

কারণ সংগঠনের মধ্যে কিছু এলোমেলো আছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করা। সেক্ষেত্রে রাগ-অনুরাগ বাদ দিয়ে পথে যিনি মানানসই পথের দায়িত্ব তাকেই দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এ কথা বলেন। জননেতা আসলাম চৌধুরী মুক্তি পরিষদ এ সমাবেশের আয়োজন করে। পরিষদের আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়য়েদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপির কার বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এটা স্বৈরতান্ত্রিক সরকারের লক্ষণ নয়। জনগোষ্ঠী কেমন আছে? তারা যন্ত্রণায় ছটফট করে। এখন আমাদেরকে দেখলে টিটকারি দেয়, বিভিন্ন মন্তব্য করে। তাদের ভাষায় আমাদের যা করা উচিত তা হয়তো করছি না বা পারছি না, একটা কিছু করতে হবে।

গয়েশ্বর চন্দ্র বলেন, আমাদের ত্রুটিগুলো কি তা চিহ্নিত করা দরকার। এ ত্রুটিগুলো থেকে কীভাবে মুক্তি লাভ করা যায় সে ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি আর বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংবিধানে যতগুলো ধারার মধ্য দিয়ে নাগরিক অধিকার ও রাজনীতি করার যে অধিকারগুলো আছে, সেগুলো প্রয়োগের ক্ষেত্রে মনে হয় সরকারের প্রতি তোয়াক্কা না করা উচিত। যে কর্মসূচির জন্য অনুমতি লাগবে সেই কর্মসূচি না করা। যা করব আমরা বিনা অনুমতিতে করব। এজন্য দরকার একটি শক্তিশালী সংগঠন।

জেলা পর্যায়ে আমাদের যে কমিটিগুলো আছে আমার মনে হয় এর শতকরা আশিজন প্রেসিডেন্ট-সেক্রেটারি ঢাকায়ই বসবাস করেন বলে মন্তব্য করেন এ বিএনপি নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী