শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএসএফএর নির্যাতনে বাংলাদেশি আহত সাতক্ষীরা সীমান্তে

সাতক্ষীরা কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের কালাঞ্চিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফএর নির্যাতনে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে তার সঙ্গীরা নদী থেকে তুলে এনে সীমান্তের একটি ক্লিনিকে ভর্তি করে দেন। একটু সুস্থ হলে তাকে সরিয়ে নেয়া হয়। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাকে খুঁজছেন বলে জানিয়েছেন।

আহত রামচন্দ্র দাস ও অপর দুজনের সবার বাড়ি যশোরের শার্শা উপজেলার আমলা গ্রামের পালপাড়া এলাকায়। আহত রাখাল রামচন্দ্র দাসের বরাত দিয়ে কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী জানান, ভারতের কালাঞ্চি বিএসএফ সদস্যরা মঙ্গলবার ভোরে তাকে কয়েকটি ভারতীয় গরুসহ ধরে ফেলে। বিএসএফ তাকে বেদম মারপিট করে। এরপরও তাকে ইছামতি নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি আরো জানান তার দুই সঙ্গী মো. সিরাজুল ইসলাম ও তার ছেলে খলিলুর রহমান তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, সকালেই তারা তাকে চন্দনপুর ইউপি অফিসে নিয়ে আসা হয়। চেয়ারম্যান মানবিক কারণে গয়ড়া বাজারে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। বিজিবি তাদের আটক করতে পারে এই ভয়ে তারা পালিয়ে চলে গেছেন বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে বিজিবির চান্দুড়িয়া বিওপির নায়েক সুবেদার আহমদ আলি জানান, খবরটি আমিও শুনেছি। এরপর থেকে তাদেরকে খুঁজছি। তিনি জানান গরু আনতে ভারতে যাওয়া সম্পূর্ন নিষিদ্ধ। যারা এই নির্দেশ অমান্য করেছে তাদেরকে গ্রেফতার করা হবে

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক