বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে হস্তান্তরের পর ভারতীয়দের ফেরত দিলো বিজিবি


দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটার সময় ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষককে প্রায় দেড় ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় দুই ভারতীয় নাগরিককে ফেরত দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
শুক্রবার (২ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া।
জানা গেছে, বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১ বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব স্ব সীমান্ত রক্ষী বাহিনীর করছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বিরল সীমান্তে দুইজন বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পাল্টা পদক্ষেপে হিসেবে তাৎক্ষণিক দুইজন ভারতীয়কে ধরে আনেন স্থানীয় লোকজন।
বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি হলেন- বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন এলাকার এনামুল ইসলাম (৫০) ও একই এলাকার মাসুম (১৫)।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













