বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিকল্প ফেসবুক ব্যবহারকারীরা নিরাপদ নন [ভিডিও]

যারা বিকল্প উপায়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসগুলো ব্যবহার করছেন, তারা সিকিউরড ব্রাউজিং করছেন না। যার কারণে নিজেরাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ‘বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করা গেলেও তাতে ইন্টারনেটের গতি খুব ধীর। এই গতিতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই।’

শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী হামলা করার জন্য যে ধরনের দ্রুত গতির ইন্টারনেট দরকার, তা পাওয়ার কোনো সুযোগ এখন নেই। সুতরাং বর্তমানে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করে রাষ্ট্রের কোনো ক্ষতি করার সুযোগ নেই। তবে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সবার সহযোগিতা কাম্য।’

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, কাস্টমসের মহাপরিচালক ড, মঈনুল খান, এমটবের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাসচিব টি আই এম নুরুল কবির, র‌্যাবের কমিউনিকেশন উইং এর পরিচালক কমান্ডার শাহেদ করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ইনভিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাওয়াদ গোরায়েব সহ নিরাপত্তা এবং টেলিকখাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে জঙ্গি হামলা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়া চলাকালে নাশকতার আশঙ্কায় গত বুধবার দুপুর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অ্যাপসগুলো বন্ধ করে দিয়েছে সরকার। তবে এরপর থেকেই বিভিন্ন উপায়ে অনেকে ফেসবুকসহ ওই অ্যাপসগুলো ব্যবহার করছে। এমনকি সরকারি লোকদেরও ফেসবুক ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত কতোটা কার্যকর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অবশেষে শনিবার টেলিকম প্রতিমন্ত্রী ব্যাপারটির ব্যাখ্যা দিলেন।

https://youtu.be/zcZJwlgyV6c

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত