বিকেলে বসছে সংসদের দ্বাদশ অধিবেশন


চলমান জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বিকেল ৪টায় কমিটির বৈঠক হবে।
তবে নিয়ম রক্ষার এই অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
জানা যায়, এই অধিবেশনের জন্য পুরোনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল। এ ছাড়া অধিবেশনে নতুন কয়েকটি বিল উত্থাপিত হতে পারে।
সংসদের একাদশ অধিবেশন গত ১ জুন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়। ৩২ কার্যদিবস স্থায়ী হওয়া ওই অধিবেশনে চলতি অর্থবছরে বাজেট পাস হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













