বিক্রি হবে মোনালিসার বাড়ি


লিওনার্দো দ্য ভিঞ্চির ইতিহাস বিখ্যাত চিত্র ‘মোনালিসা’র মডেল বলে যে নারীকে মনে করা হয় তার বিলাসবহুল বাগানবাড়িটি বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতালির ঐতিহাসিক ফ্লোরেন্স শহর থেকে তিন মাইল দূরে অবস্থিত ভিলা অ্যান্টিনোরি নামক বাড়িটির দর হাঁকানো হয়েছে ২০ মিলিয়ন ইউরো বা ১৮ হাজার কোটি টাকা।
লেবুর বাগানবেষ্টিত ভিলাটির মালিক ছিলেন বিখ্যাত সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল জিওকন্ডোর পরিবার। এই জিওকন্ডোর স্ত্রী লিসা জেরারদিনিকেই ভিঞ্চির জগদ্বিখ্যাত অবর্ণনীয় প্রতিকৃতি ‘মোনালিসা’র মডেল বলে ধারণা করা হয়।
জিওকন্ডোর পরিবার ১৪৯৮ থেকে ১৫১৭ সালের মধ্যে রাজকীয় বাড়িটির মালিকানা লাভ করেন। আর এই সময়টাই ‘মোনালিসা’ চিত্রটির নির্মাণকাল বলে ধরা হয়।
ধারণা করা হয়, ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে ভিঞ্চি তার অমর চিত্রটি অঙ্কন করেছেন। এরপর বহুবার বাড়িটির মালিকানা বদল হয়েছে। ইতালি ও ইতালির বাইরের অনেক ধনকুবের বিভিন্ন সময় বাড়িটি কিনেছিলেন এবং পরে আবার বিক্রিও করে দিয়েছেন।
বাড়িটির বর্তমান মালিক নিজের নাম প্রকাশে আগ্রহী নন।
বিশাল এই স্টেটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘বাড়িটির দাম চাওয়া হয়েছে ২০ মিলিয়ন ইউরো। গত ৫০ বছরে এই প্রথম বাড়িটি বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হল।’
বাড়িটিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। কেননা অনেকেই মনে করেন লিওনার্দোর বিখ্যাত ‘মোনালিসা’র নায়িকা এখানেই বাস করতেন।
তবে ফ্লোরেন্সের লিওনার্দো রিয়েল এস্টেটের কর্ণধার মিসেস নেপি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘লিসা জেরারদিনি এখানে বাস করতেন এমন কোনো প্রমাণ নেই কিন্তু ‘মোনালিসা’ অঙ্কন করার সময়কালে তার স্বামীই যে এই বাড়িটির মালিক ছিলেন এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই।’
বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা বাড়িটি ফ্লোরেন্স শহরের চিত্রকলার ঐতিহ্য ধারণ করে তৈরি করা হয়েছে। বিখ্যাত ইতালীয় চিত্রকর ও ডিভাইন কমেডির স ষ্টা দান্তে অ্যালেগ্রিরও এই বাড়িতে যাতায়াত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













