বিজিবিতে যুক্ত হচ্ছে নারী সদস্য
প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সেমবার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
নারী সদস্য নিয়োগের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, অনেক সময় বিজিবি নারী অপরাধীদের গ্রেফতার করে এবং শিশুদের উদ্ধার করে। এসব কাজে নারী সদস্য প্রয়োজন হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, ৮৮তম প্রশিক্ষণ ব্যাচে নারী ও পুরুষ নিয়োগের জন্য ইতিমধ্যে বিভিন্ন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫০ জন চিকিৎসা সহকারী নিয়োগ দেয়া হলেও পরবর্তীতে তাদেরকে দাফতরিক দায়িত্ব দেয়া হবে এবং ভবিষ্যতে সীমান্ত রক্ষার কাজেও প্রেরণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













