শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজয় দিবসের অনুষ্ঠানে যেতে পারবে না কোনো প্রার্থী

বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে নির্দেশ দিতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শামসুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুল আলম নিজেই।

তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতার জন্য এ চিঠি দেয়া হয়েছে। পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তাই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের সর্তক করতে বলা হয়েছে।

এছাড়া এসব অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কোনো বক্তব্য বা আলোচনা না করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী