রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজয় সরণি সংলগ্ন সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্যের দৃশ্য

সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকা দিয়ে যাতায়াত করা নগরবাসীরা।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিজয় সরণি সংলগ্ন সংসদ ভবন এলাকায় হিজড়াদের দৌরাত্ম্যের দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সেখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) থেকে সংসদ ভবন এলাকায় দু’জন হিজড়া টাকা ছাড়া বাস, প্রাইভেটকার, সিএনজি এমনকি রিকশার যাত্রীদেরকেও ছাড়ছেন না। অনেকেই টাকা দিচ্ছে অসহায় হয়ে। আর কেউ না দিতে চাইলে তাদের গায়ে হাত দেওয়াসহ বকা দিচ্ছে তারা।

রিকশা যাত্রী দুই বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, কি করবো ভাই? ওদেরকে দেখলে ভয় পাই। তাই তাড়াতাড়ি ১০ টাকা দিয়ে দিয়েছি। না দিলে ওরা যা করে…

সিএনজি চালিত অটোরিকশা করে যাওয়া সুমন নামে এক যাত্রী বলেন, মানসম্মানের ভয়ে টাকা দিয়েছি। না দিলে ওরা খারাপ ব্যবহার করে। আমাদের কি বা করার আছে।

রিকশা চালক নাজিম বলেন, ওরা (হিজড়া) প্রায় সারাবছরই টাকা নেয়। কারোই কিছু করার নেই। মাঝে মাঝে ওরা যাত্রীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে।

এবিষয়ে ওই হিজড়াদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, আমরা রাস্তায় কথা বলি না।

সেখানে ট্রাফিকপুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল হাবিবুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওরা ভিক্ষা করতেছে। ভিক্ষা না করলে খাইবো কি? ওদেরকে কি কেউ চাকরি দেয় প্রশ্ন রাখেন হাবিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ