বিতর্কমুক্ত ইসি গঠনে এরশাদ দিলেন ৫ দফা


বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ শনিবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে এই প্রস্তাব তুলে ধরেন এরশাদ।
এরশাদ এ সময় বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা সংবিধানে উল্লেখ থাকলেও এ-সংক্রান্ত কোনো আইন এ পর্যন্ত প্রণয়ন করা হয়নি। তাই বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই বিতর্কমুক্তভাবে নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও জানান তিনি। কমিশন গঠনের আইন বর্তমান সংসদে পাস করে নতুন নির্বাচন কমিশন গঠনের কথাও বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের ব্যক্তিগত যোগ্যতারও কিছু প্রস্তাব তুলে ধরেন সাবেক এই রাষ্ট্রপতি।
এরশাদ বলেন, ‘যদি যথাযথ আইনি কাঠামো ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে যোগ্যতা, অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার ও নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া যায় তাহলেই বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠিত হতে পারে। বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন নির্বাচন হওয়া অসম্ভব। পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমি সমস্যাবলির কথা উপলব্ধি করে একটা সংস্কারের প্রস্তাব উত্থাপন করলাম। দেশের বিজ্ঞমহলসহ রাজনৈতিক দল এটা ভেবে দেখতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













