বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদেশিদের কাছে নালিশ করে লাভ নেই : প্রধানমন্ত্রী

‘বিএনপি গণতন্ত্র হরণকারী আর হত্যাকারীদের প্রশ্রয়দাতা’ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের মুখে গণতন্ত্রহীনতার কথা মানায় না। বিদেশিদের কাছে শত নালিশ করে কোনো লাভও হবে না।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় কাউন্সিলের পর আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে ক্ষমতা আহরণকারী, ক্ষমতা দখলকারীর হাতে তৈরি দল- কী দুর্ভাগ্য বাংলাদেশের, আজকে তাদের কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। কোন গণতান্ত্রিক পথে তারা তৈরি আর কোন গণতান্ত্রিক পথেই বা তারা গেছে! বারবার তো ধ্বংসই করেছে। কোনো জায়গা না পেয়ে বিদেশি কোনো অতিথি আসলেই নালিশ করে আসে- গণতন্ত্র নাই।’

‘যদি বানান করতে জিজ্ঞেস করি, গণতন্ত্র বানান করতে পারবে কি না এটাও সন্দেহ আছে। গণতন্ত্র আসলে কাকে বলে সেই ডেফিনেশানটা দিতে পারবে কি না সেটাও সন্দেহ আছে। এদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা বাংলাদেশের মানুষকে নিতে হবে না। মানুষের ধন-সম্পদ যারা লুট করেছে অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে হবে। কাজেই যতই কান্নাকাটি বিদেশিদের কাছে করুক তাতে লাভ নেই’, যোগ করেন প্রধানমন্ত্রী।

দেশ যে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে তা এমনিতেই হয়নি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশের অর্থনীতি এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। সবার মৌলিক অধিকার নিশ্চিত করাই তাঁর সরকারের মূল লক্ষ্য বলে জানান আওয়ামী লীগ সভাপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ