বিদেশিরা কোন ধারণা নিয়ে এই দেশে আসেন?


ভারতে আগত বিদেশিরা আর তেমন বুরবক নন যে ভারতবর্ষ পাঁচ-ঠ্যাং গরু, ডানাওয়ালা সাপ আর দড়ি-ম্যাজিকের দেশ হিসেবে দেখবেন। কিন্তু কতটা স্বচ্ছ ধারণা পোষণ করেন তাঁরা?
সাহেবের ভারতবর্ষ নিয়ে কম আলোচনা আর সমালোচনা হয়নি সেই সাহেবদের আমল থেকই। তাঁদের ঠিক বোঝা, ভুল বোঝা, আড় বোঝা ও না-বোঝা মিলিয়ে মিশিয়ে যে মহাজটিল ভারতবর্ষ গড়ে ওঠে, তার সম্যক পরিচয় জানলে আঁতকে উঠতে হয়। সেই মোগল আমল থেকে আজ— এই লম্বা সময়ে বিশাল বিশাল সব ভ্রমণবৃত্তান্ত লিখিত হয়েছে। তার টীকা-ভাষ্য রচিত হয়েছে। তার পরে সেই সব দলিল-দস্তাবেজ ভারতবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে পাঠ্য-অপাঠ্য উভয় প্রকার বইয়ের মাধ্যমেই।
সেই সব দিনকাল আর নেই। ভারতে আগত বিদেশিরা আর তেমন বুরবক নন যে ভারতবর্ষ পাঁচ-ঠ্যাং গরু, ডানাওয়ালা সাপ আর দড়ি-ম্যাজিকের দেশ হিসেবে দেখবেন। কিন্তু কতটা স্বচ্ছ ধারণা পোষণ করেন তাঁরা, তা-ও ঠিকঠাক জানা যায় না। আজকের বিদেশি ট্যুরিস্টদের সঙ্গে কথা বলে সমাজ-গবেষকরা এটুকু জানতে পেরেছেন, এ দেশে আসার পরে তাঁদের বহু ধারণাই ভেঙে যায়। কী সেই ধারণা? আর কীরকম বদলই বা ঘটে তাতে? আসুন, দেখে নেওয়া যাক তারই কয়েকটা।
• সাম্প্রতিক সময়ে বেশিরভাগ বিদেশিই ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিটি দেখে ভারত সম্পর্কে একটা ধারণা বানান। তার পরে এখানে এসে দেখতে পান, সেই ছবিতে দেখানো জায়াগাটা আর যাই হোক ‘ভারত’ নয়। বিষ্ঠা, ক্রুর যৌনতা আর বস্তি-সর্বস্বতার বাইরে সজ্জিত বাংলো, ঝাঁ-চকচকে হোটেল ইত্যাদি দেখার পরে তাঁদের মত বদলায়।
• অনেক বিদেশি আজও রূপকথায় পড়া সাপুড়ে দেখতে আঁটুবাঁটু করেন ভারতে এসে। কিন্তু সেই সাপুড়ে আর কোথায়? তেমন বিদ্যে থাকলে অনুবাদে সুকুমার রায় পড়ে ‘বাববুরাম সাপুড়ে’-তে তৃপ্ত হন। না থাকলে হতাশ!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













