রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদেশি খুনের পেছনে কারা, বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সফর শেষে ফেরার পর ওসমানী বিমানবন্দরে যাত্রা বিরতির সময় তিনি একথা বলেন বলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আসার এক ঘণ্টা আগেই রংপুরে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করে জাপানি নাগরিক হোশি কুনিওকে। তার ছয় দিন আগে ঢাকায় একইভাবে খুন হন ইতালির নাগরিক চেজারে তাভেল্লা। সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতির সময় তার সঙ্গে দেখা করতে যান বদরউদ্দিন কামরানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যরা।

ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে কামরান উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের আলোচনায় বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডের বিষয়টিও এসেছে। তিনি বলেন, “যে মুহূর্তে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মানুষের কাছে, বিশ্বের নেতৃবৃন্দের কাছে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে, সেই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেগুলো মূলত দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই।

“তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তা আমরা চাই না। এসবের একটা ব্যবস্থা হবে এবং কে বা কারা এগুলো ঘটাচ্ছে তা বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।”

পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতেও দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে কামরান জানান। রংপুরের কাউনিয়ার পল্লীতে জাপানের নাগরিক হোসি কনিওকে মুখোশধারী তিন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি চালিয়ে মোটর সাইকেলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বাংলাদেশে চলাচলে নিজ নিজ দেশের নাগরিকদের প্রতি পশ্চিমা দেশগুলোর সতর্কতা জারির মধ্যে তাভেল্লা হত্যাকাণ্ড ঘটে।

এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস বিবৃতি দিয়েছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট দাবি করে। তবে সরকার তা নাকচ করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ