বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক এক
বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে বাংলাদেশ সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তাঁকে আটক করা হয়।
ওই ব্যক্তির নাম আশরাফুল (৩২)। তাঁর কাছে এক হাজার ৭০০ মার্কিন ডলার (এক লাখ ৩৪ হাজার টাকার বেশি) পাওয়া গেছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিএসএফ জানিয়েছে, আশরাফুল বিদেশি মুদ্রা পাচারকারী দলের সদস্য।
ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এর আগে গত শুক্রবার রাতে মালদহের চুরিয়ানন্তপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে ছয় লাখ রুপি সমমূল্যের জাল অর্থ উদ্ধার করে বিএসএফের ২৪ ব্যাটালিয়ন।
বাহিনীটির এক কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে সীমান্ত পার হওয়ার সময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিএসএফের সদস্যরা। এ সময় কৌশলে ওই ব্যক্তি পালিয়ে গেলেও জাল মুদ্রাগুলো ফেলে যায়।
গত বছর ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রায় ৫৭ লাখ জাল মুদ্রা আটক করেছে বিএসএফ। জাল মুদ্রা পাচার ঠেকাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি টাস্কফোর্সও গঠন করেছে ভারত।
গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে বৈঠক করে এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন টাস্কফোর্সের সদস্যরা। বৈঠক থেকে জাল মুদ্রা ও মুদ্রা পাচার ঠেকাতে সংশ্লিষ্টদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













