বিধ্বস্ত কার্গো বিমানের পাইলট নিহত


বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত কার্গো বিমানের পাইলট মারা গেছেন। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত বিমান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিমানের পাইলটকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিধ্বস্ত ওই বিমানের অপর দুই আরোহী এখানো নিখোঁজ। তাদের খুঁজে পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কর্মীরা। নিহত পাইলটের নাম গোফারেড (Gofared)। আহত কো-পাইলট হলেন-পেট্রোবিবান (Petrobiban) । পাইলটসহ বিমানের চার আরোহীর সবাই রাশিয়ান নাগরিক বলে জানা গেছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। ট্রু অ্যাভিয়েশন পরিচালিত বিমানটি চিংড়িপোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।
কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তা সাধন কুমার মোহন্ত জানান, সকাল সোয়া ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বিমানটি সাগরের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













