বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনা খরচে আবহাওয়ার খবর জানতে ডায়াল করুন ১০৯০

বিনা খরচে আবহাওয়া খবর পেতে ১০৯০ নম্বরে ডায়াল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রস্তুতি মহড়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে `প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন` স্লোগানে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই এখানকার অনেক মানুষ আবহাওয়ার অবস্থা বোঝাতে আকাশের দিকে চেয়ে থাকেন। তবে আবহাওয়ার খবর জানতে এখন থেকে আর আকাশের দিকে তাকাতে হবে না। ১০৯০ নম্বরে কল দিয়ে বিনা খরচে জানা যাবে আবহাওয়ার সর্বশেষ অবস্থা। দেশের যে কোন প্রান্ত থেকে কল করে নিজ নিজ এলাকার আবহাওয়ার অবস্থা জানা যাবে।

এ সময় মন্ত্রী আগুন ও ভূমিকম্পে আতংকিত না হওয়ার আহ্বান জানান। সচেতনতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সবাই যদি সচেতন হয় তাহলে এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে