বিপাশার বিয়ে নিয়ে যা বললেন তার এক্স-বয়ফ্রেন্ড!


সব গুজবের অবসান ঘটিয়ে এবং প্রেমের সম্পর্কের পূর্ণতা ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভার। আগামী ৩০ এপ্রিল সাতপাঁকে বাধা পড়ছেন এ দুজন। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শুভকামনাও পেতে শুরু করেছেন তারা।
যাহোক, করণের সঙ্গে সম্পর্কে বাধা পড়ার আগে বিপাশা চুটিয়ে প্রেম করেছেন আরেক বলিউড অভিনেতা হারমান বায়েজার সঙ্গে। সাবেক গার্লফ্রেন্ডের বিয়ে প্রসঙ্গে ভাবনা কী এ সম্পর্কে হারমানের কাছে জানতে চাওয়া হয়েছিল। বিপাশের বিয়ে হচ্ছে এ নিয়ে বেশ খুশি বলে জানায় হারমান। সেইসঙ্গে বিপাশার জন্য শুভকামনাও ব্যক্ত করেন।
হারমানের ভাষায়, ‘বিপাশার বিয়ে হচ্ছে এতে আমি বেশ খুশি এবং তার জন্য শুভ কামনা।’ গতকাল একটি মুভির প্রদর্শনীতে পিঙ্কভিল্লার সঙ্গে এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন এই অভিনেতা।
শুধু হারমান নয়, বলিউডের আরো কয়েকজন সেলিব্রেটিও হবু কনে বিপাশার জন্য টুইটারে তাদের শুভকামনা ব্যক্ত করেছেন। এদের মধ্যে আছেন প্রীতি জিনতা, সুস্মিতা সেন, লারা দত্ত ও শিল্পা শেঠি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













