বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিব্রত অবস্থার মধ্যে আছি : বিপাশা কবির

শোনা যাচ্ছে গোপনে বিয়ে করেছেন বাংলাদেশের আইটেম গার্ল বিপাশা কবির। গত দুদিনে তার বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার করা হয় কয়েকটি গণমাধ্যমে। অবশ্য এমন খবরে বিরক্তি প্রকাশ করেছেন বিপাশা কবির।

বিপাশা বলেন, ‘অনেকেই নিউজ করেছে আমি বিয়ে করেছি। আমি বুঝতে পারছি না গোপনে কেন আমি বিয়ে করব। কোথা থেকে পেল আমার গোপন বিয়ের খবর? বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছি। প্লিজ আপনারা সবাইকে জানিয়ে দিন আমি বিয়ে করিনি। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়ে বিয়ে করব।’

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় বিপাশা বিয়ে করেছেন প্রবাসী মাসুম পারভেজকে। পারভেজ সম্পর্কে বিপাশা অনলাইনকে বলেন তিনি পারভেজকে চেনেন প্রায় আড়াই বছর ধরে, এ সময় বিপাশা স্বীকার করেন প্রেম করছেন তারা। তিনি বলেন, ‘আমরা প্রেম করছি, যদিও আমাদের এখনো সামনা সামনি দেখা হয়নি। ফোনে নিয়মিত কথা হয়, অনলাইনে যোগাযোগ হচ্ছে।’

পারভেজের সঙ্গে কীভাবে পরিচয় জানতে চাইলে বিপাশা বলেন, ‘অনলাইনেই আমাদের পরিচয়, কথা বলা, তারপর প্রেম। প্রায় আড়াই বছর ধরেই আমরা প্রেম করছি।’

পারভেজকেই বিয়ে করছেন জানিয়ে বিপাশা বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী বছর বিয়ে করতে পারি, এটা আমাদের দুজনের চিন্তা। আমি চাই সব কিছু পারিবারিকভাবে করতে। সাথে আমার মিডিয়ার সব সহকর্মীকে নিয়ে বিয়েটা এনজয় করতে চাই।’

শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে আইটেম গানে অংশ নিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বিপাশা কবির। এরপর আইটেম গানের পাশাপাশি চলচ্চিত্রে নায়িকা হিসেবেও কাজ করেছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত