বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
এরআগে গতকাল বৃহস্পতিবার ব্লগার ও প্রগতিশীল লেখকদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ৬ ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ওয়েবসাইটে তাদের ছবি দিয়ে দু’জনের জন্য ৫ লাখ টাকা করে ১০ লাখ এবং চারজনের জন্য দুই লাখ টাকা করে ৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শীর্ষস্থানীয় নেতা। তাদের ধরিয়ে দেয়ার জন্য সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













