রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমানবাহিনীর কার্যক্রমে পরিবর্তন আনতে হবে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় নতুন নতুন কৌশল নেওয়া হচ্ছে। এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও দায়িত্বে যোগ হচ্ছে নতুন মাত্রা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিমানবাহিনীর শিক্ষা, প্রশিক্ষণ কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে।

আজ বুধবার দুপুরে যশোরে বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে সালাম দেওয়া হয়। পরে তিনি প্যারেড পরিদর্শন ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।

প্রধান অতিথির বক্তৃতায় আবদুল হামিদ বলেন, বিমানবাহিনীর কার্যক্রমের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রতিফলন ঘটাতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির ২১০ রক্ষণাবেক্ষণ ইউনিট বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত বিমান ওভারহোলিং প্রতিষ্ঠান। এই ইউনিটটি নিজস্ব কারিগরি জনবলের মাধ্যমে এ পর্যন্ত ১২২টি পিটি-৬ বিমানের ওভারহোলিং কাজ সম্পন্ন করে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে। কার্যদক্ষতার স্বীকৃতিস্বরূপ চীনের জিলিন এভিয়েশন এই ইউনিটকে সার্টিফিকেট অব প্রফেশনাল এক্সিলেন্স প্রদান করে।

আবদুল হামিদ বলেন, এসব ধারাবাহিক অর্জন ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করল।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর মো. শফিকুল আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ