মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিমানের টয়লেটে ধূমপান করতে গিয়ে যা ঘটলো !

জীবনের প্রথমবার বিমানে উঠেই বিপাকে পড়লেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা বিনোদ কুমার (৫৮)। বুধবার সকালে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো’র সিক্সই ১৮৩ বিমানে দিল্লি থেকে মুম্বাই ফিরছিলেন বিনোদ। কিন্তু ধূমপানের নেশার টানে দীর্ঘ সময় তার মন অস্থিতর হয়ে উঠে।

একসময় নেশা চাপতে না পেরে বিমান অবতরণের কিছু আগেই বিমানের টয়লেটে চলে যান। পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বেজে ওঠে বিমানের ফায়ার অ্যালার্ম। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের মধ্যে। এরপরই বিমানের ক্র সদস্যরা বিষয়টি বুঝতে পেরে টয়লেটের ভিতর থেকে তাঁকে আটক করে। বিষয়টি জানানো হয় পাইলটকে। তিনি জানান বিমানবন্দরে থাকা সংস্থার গ্রাউন্ড স্টাফদের।

মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পরই বিনোদ কুমারকে নিয়ে যাওয়া বিমানবন্দর থানায়। সেখানে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর দফায় দফায় বিনোদকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় বিনোদ জানায়, জীবনে এই প্রথমবার বিমানে চড়েছেন, তাই বিমানের ভিতরের নিয়মকানুন তাঁর জানা ছিল না। বিনোদকে জেরা করে তার বয়ানে কোন অসঙ্গতি না মেলায় মাত্র ২০০ রুপি জরিমানা দিয়ে শুধুমাত্র সতর্ক করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বিনোদ কুমারকে।

বিমান বন্দর পুলিশ সূত্রে জানা গেছে, বিনোদ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় অন্যের নিরাপত্তা বিঘ্নিত করা ও ইন্ডিয়ান এয়ারক্র্যাফট আইনের ২৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প