বিমানে ছিদ্র ধরা পড়ায় জরুরি অবতরণ


সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে উড্ডয়নের পর গায়ে ছিদ্র ধরা পড়ায় একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দুজন যাত্রী আহত হয়েছেন।
বিবিসির এক খবরে এসব তথ্য জানা যায়। তবে কী কারণে বিমানে ওই ছিদ্র হয় তা খবরে বলা হয়নি।
খবরে বলা হয়, ডালো এয়ারলাইনসের একটি বিমান ৬০ জন যাত্রী নিয়ে মোগাদিসু থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর বিমানটির পাখার একটু ওপরে ছিদ্র নজরে আসে কর্তৃপক্ষের। তবে বিমানের একজন যাত্রী জানান, ১০ হাজার ফুট উপরে ওঠার পর ছিদ্রটি নজরে পড়ে।
ডালো এয়ারলাইনসের বিমানগুলো দুবাই-সোমালিয়া পথে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













