বিমানে ত্রুটির পেছনে গয়েশ্বরমার্কা হিন্দুরা: ওলামা লীগ
হিন্দু মানেই আওয়ামী লীগবান্ধব নয় বলে দাবি করেছে ওলামা লীগ। প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় চারজন হিন্দু ধর্মাবলম্বী অভিযুক্ত হওয়াকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেছে সরকারি দলের ভ্রাতৃপ্রতিম দাবিদার এই সংগঠনটি।
ওলামা লীগ বলেছে, ‘গয়েশ্বর-নিতাই মার্কা’ উগ্রবাদী হিন্দুরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তারা সরকারকে সচেতন করতে চায়। এজন্য শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে ওলামা লীগের একাংশ।
ওলামা লীগের একাংশের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী শুক্রবার রাতে মিডিয়া কাভারেজের আবেদন জানিয়ে পাঠানো চিঠিতে এসব কথা বলেন।
প্রসঙ্গত, ওলামা লীগ আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতীম কোনো সংগঠন নয়। সরকারি দলের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য থাকলেও ওলামা লীগ বরাবরই দাবি করে আসছে তারা ভ্রাতৃপ্রতীম সংগঠন। এই ওলামা লীগেও রয়েছে কয়েকটি ভাগ। গত বছর কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের দুই পক্ষের মধ্যে ‘কেশাকেশি’র ঘটনাও ঘটেছে।
গণমাধ্যমে পাঠানো চিঠিতে বঙ্গবন্ধুর নিষিদ্ধ করা মদ, জুয়া, হাউজি বন্ধে হাইকোর্টের রায় উচ্চ আদালতে বহাল রাখা, ব্রুনাইসহ অন্যান্য মুসলিম দেশের অনুসরণে এবং দেশীয় সংস্কৃতিবিরোধী বিদেশি সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট পালনকারীদের কারাদণ্ড দেয়া, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুমল্যান্ড বানানোর চক্রান্তকারী জনসংহতি সমিতি, ইউপিডিএফ নিষিদ্ধ করে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা, বিচ্ছিন্নতাবাদে সহায়তাকারী সিএইচটি কমিশনসহ বিদেশি এনজিওদের নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধনের কর্মসূচির কথা জানানো হয়।
এসব ব্যাপারে সরকারকে সচেতন করার দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, হাক্কানী ত্বরিক্বত ফেডারেশন, বঙ্গবন্ধু ওলামা পরিষদসহ সমমনা ১৩ দলের উদ্যোগে শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালনের কথা জানানো হয় দাওয়াতপত্রে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













